প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের শেষ দিন পর্যন্ত মানব সেবা করে যাবো : মোশারফ হোসাইন

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক এবং চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন বলেছেন, আমার ৩৮ বছরের রাজনৈতক জীবনে কখনো নিজের দল এবং আদর্শের সাথে বেইমানি করি না। আর্থিক, সামাজিক, রাজনৈতিক এবং পারিবারিক জীবনের আল্লাহ আমাকে যতটুকু সম্পদ দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। এখন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই। এজন্য চাঁদপুর পৌরসভার মেয়র নয়, পৌরবাসীর খাদেম হওয়ার স্বপ্ন দেখছি।‌ আমি কথা দিচ্ছি, মেয়র হই বা না হই, তাতে কিছুই যায় আসে না। আল্লাহর সন্তুষ্টি আর মানুষের ভালবাসার জন্য আমি কাজ করে যাবো ইনশাল্লাহ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উত্তর রঘুনাথপুর মরহুম হাজী জাফর খান বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক জনপ্রিয় ছাত্রনেতা মোশারফ হোসাইন আরও বলেন, আমি বিএনপি’র একজন সাধারণ কর্মী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন।‌ আমাদের জেলা বিএনপির অভিভাবক এবং সদর আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবও চাঁদপুরকে আধুনি, নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।‌ আমিও এই অগ্রযাত্রার একজন সারথি হতে চাই। এমন একটি চাঁদপুর গড়তে চাই, যেখানে আমরা সবাই এক পরিবারের মত বসবাস করবো।

তিনি বলেন, চাঁদপুর পৌরসভার নাগরিকরা এখনো অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই আপনাদের দোয়া এবং সমর্থন পেলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে কাজ করতে চাই। আল্লাহ যদি আমাকে কবুল করেন‌ তাহলে কথা দিচ্ছি আপনাদের নাগরিক সেবা এবং সম্মান বৃদ্ধিতে বিজয় সর্বোচ্চ দিয়ে কাজ করব। এজন্য আমি আপনাদের দোয়া সমর্থন এবং ভালোবাসা কামনা করছি। ‌আপনাদের পরামর্শ, সহযোগিতা এবং দোয়া আমার পথচলার অনুপ্রেরণা।

মহিলা নেত্রী শারমিন বেগমের পরিচালনায় উঠান বৈঠকে স্থানীয়, নারী নেত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা অংশ নেন। এ সময় তারা এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগের কথা তুলে ধরেন এবং আগামী দিনে এলাকার উন্নয়ন ও নারীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন