প্রকাশের সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ । ২:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জন্ম-মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে হবে: ইউএনও মনিরা খাতুন

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম জোরদার এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান।

সভায় বক্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শতভাগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মনিরা খাতুন বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের গুরুত্বপূর্ণ অধিকার ও রাষ্ট্রীয় তথ্য ব্যবস্থাপনার অন্যতম ভিত্তি। তাই কোনো নাগরিক যেন নিবন্ধনের বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না। সম্মিলিত সচেতনতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার প্রতিরোধ করা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ ফ্যায়দুল্লাহ মিয়া, জোবায়েদুল কবির বাহাদুর চেয়ারম্যানসহ শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং রেডক্রিসেন্ট ও স্কাউটের তরুণ সদস্যরা।

সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল করা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন