প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে’ : শাহরাস্তির পানচাইলে বক্তারা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পানচাইল গ্রামে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে পানচাইল ঈদগাহ মাঠে পানচাইলের সর্বস্তরের সচেতন জনগণের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুব।

অনুষ্ঠানে বক্তব্য দেন সালমান হাসান তারেক, ইয়াছিন তালুকদার, রাকিবুল ইসলাম নকিব, এনামুল হক বাবুল ও আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি পরিবার ও সমাজের জন্যও বড় হুমকি। মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক নেতৃত্ব, প্রশাসন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদক সেবন, বিক্রি ও এর সঙ্গে জড়িত অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মীর মাহবুব বলেন, মাদকবিরোধী এ ধরনের জনসচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পানচাইলবাসীর উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, মাদক নির্মূলে শাহরাস্তি থানা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে জনগণ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথি, প্রশাসনের প্রতিনিধি ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে পানচাইলকে মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন