প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
চাঁদপুরের কচুয়া উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের এমপি কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ, উপজেলা কৃষি অফিসার তপু আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবু হানিফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবু জাফর, উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহজাহান এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টব ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।
তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কচুয়াকে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও সুপার, স্থানীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন