প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শরীফ খান আটক

এস এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শরীফ হোসেন খানকে আটক করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইন ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় তাঁকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গৃদকালিন্দিয়া বাজার থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শরীফ হোসেন খান সন্ত্রাসবিরোধী আইন ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলার এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
শরীফ হোসেন খান রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। চেয়ারম্যান থাকাকালে তাঁর বিরুদ্ধে সরকারি ত্রাণসামগ্রী বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়ির গুদামঘরে মজুত রাখার অভিযোগ ওঠে।
জেলা প্রশাসক, চাঁদপুরের প্রতিবেদন অনুযায়ী, ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ২০২৪ সালের ১ ডিসেম্বরের ৯১৮ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে জনস্বার্থে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ শরীফ হোসেন খানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাঁর বিরুদ্ধে থাকা মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন