প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জের বলাখাল বাজারে মেয়র প্রার্থী টিটুর ব্যাপক গণসংযোগ

মোহাম্মদ মোশারফ হোসেন

আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে হাজীগঞ্জের বলাখাল বাজারে মিছিল ও ব্যাপক গণসংযোগ করেছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পশ্চিম বাজারে এসে সমবেত হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় টিটুর পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বলাখাল বাজার।

মিছিল শেষে মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি সাধারণ ভোটার, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন এবং তাঁদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এ সময় অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বলেন, “হাজীগঞ্জ পৌরবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছি। পৌরবাসীর মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে চাই।

গণসংযোগ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন