প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:২৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ড্রেজার দিয়ে কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদন ছাড়াই ড্রেজার দিয়ে কৃষিজমির টপ সয়েল (উপরের মাটি) কাটার অপরাধে মো. জামাল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার চিতোষী পশ্চিম ইউপির পুটিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  মনিরা খাতুনের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানে অনুমোদনবিহীনভাবে ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।

এ সময় কৃষিজমির টপ সয়েল থেকে ড্রেজারের মাধ্যমে মাটি কাটার অপরাধে পুটিয়া গ্রামের মো. জামাল হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানকালে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও উপজেলা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, অনুমোদন ছাড়া কৃষিজমি থেকে মাটি ও বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমির টপ সয়েল রক্ষায় এ ধরনের অবৈধ মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন