প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বৈশাখী টিভির হাজীগঞ্জ প্রতিনিধি হিসেবে নুর মোহাম্মদ পাটোয়ারীর যোগদান

নিজস্ব প্রতিনিধি

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক নুর মোহাম্মদ পাটোয়ারী।

দীর্ঘদিন ধরে স্থানীয় গণমাধ্যমে সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন নুর মোহাম্মদ পাটোয়ারী। বর্তমানে তিনি মেঘনাপোষ্ট মাল্টিমিডিয়ার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক আদি বাংলা পত্রিকার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবেও সাংবাদিকতা করছেন।

সাংবাদিকতা জীবনে তিনি হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক, জনসেবামূলক ও প্রশাসনিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ঘটনা নিয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

বৈশাখী টিভির হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় নুর মোহাম্মদ পাটোয়ারী বলেন, “সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। নতুন দায়িত্বের মাধ্যমে হাজীগঞ্জের মানুষের কথা, এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা আরও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করব। সংবাদ পরিবেশনে সত্যতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখতে আমি সবার সহযোগিতা কামনা করছি।”

নতুন দায়িত্ব পালনে তিনি হাজীগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন