প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:০২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
কচুয়ায় পৌরসভার ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন ও পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী কর্মকর্তা অমিত রায়।
এসময় পৌর নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ উপজেলার বিভিন্ন দফতরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন । কর্মসূচির অংশ হিসেবে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশা নিধন নয়, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে নাগরিকদের আরও সচেতন হতে হবে।  পৌর এলাকার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পৌর প্রশাসক অমিত রায় জানান,শুধু মশক নিধন অভিযান পরিচালনা করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য পৌরবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থানে যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন