প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভাটেরগাঁও সপ্রাবিয়ে মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মাসুদ হোসেন
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩৬ নং ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ। সেই সাথে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে মেধা তালিকায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারীদের মাঝে পুরষ্কারের পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি ও ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ সোহেল এর সভাপতিত্বে এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সেলিনা বেগম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বাকীর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম হোসেন মিজি, সকদী পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মেহেদী মাসুদ মিঠু, ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আক্তার হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাজুল ইসলাম তপদার প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে আগত মায়েদের উদ্দেশ্যে বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে একটি শিশুর সুদীর্ঘ পথ পরিক্রমার প্রথম ধাপ। মায়ের হাত ধরে গুটি গুটি পায়ে যখন একটি শিশু প্রথম বিদ্যালয়ের আঙ্গিনায় পা রাখে তখন শুরু হয় তার নতুন জগতে বিচরণ। এই বিচরণকে মসৃণ করতে মায়ের সচেতনতাই সর্বাধিক গুরুত্বপূর্ণ। তাই প্রাথমিক শিক্ষায় ‘মা সমাবেশ’ নামক এই আনুষ্ঠানিকতার ব্যবস্থা করা হয়েছে।
এই মা সমাবেশের মাধ্যমেই সমাজকে সচেতন করা হয় শিশু শিক্ষার প্রতি নজর দেয়ার জন্য। শিশুর ভবিষ্যৎ গঠনে প্রথম পদক্ষেপ সাধারণত মা-ই নিয়ে থাকেন। তাই ‘মা সমাবেশ’ অত্যন্ত গুরুত্ব বহন করে।
তারা আরো বলেন, এই সমাবেশটি শিক্ষার্থীর ঘাটতিগুলো সনাক্ত করে নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করা, শিশুর জন্য পরিবারে এবং বিদ্যালয়ে ভীতিহীন পরিবেশ বজায় রাখা, শিশুর পাঠের তদারকি এবং শেখার কাজে শিশুকে আগ্রহী করে তোলা যায়। শিশুকে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়ার জন্য এবং উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করার জন্য সম্ভব হয় মা সমাবেশের মাধ্যমেই। মা সমাবেশের মাধ্যমে একজন মা আরও একাধিক মায়ের সাথে ভাব বিনিময়ের সুযোগ পেয়ে থাকেন যার দরূন সন্তানের জন্য সঠিক ও উপযুক্ত লক্ষ্য নির্ধারণ সহজ হয়।
পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, সাধারণ সম্পাদক কামাল মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সদস্য গাজী মনির খান, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর খান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, এসএমসি সদস্য মোঃ মহসিন, ফারজানা আক্তার, সীমা আক্তার সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উক্ত বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদানের পাশাপাশি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরষ্কৃত করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন