প্রকাশের সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

মোঃ মাসুদ রানা
শাহরাস্তিতে মাদকবিরোধী পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) শাহরাস্তি পৌর এলাকায় শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মাদক সেবনের দায়ে পূর্ব উপলতা গ্রামের সেলিম পাটোয়ারীর ছেলে মো. সাকিব পাটোয়ারী (২৮)কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে একই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় সোনাপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে মো. আলমগীর হোসেন (৫০)কে মাদক সেবনের দায়ে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকেও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুই দিনের পৃথক অভিযানে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন এবং শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী  অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ক্ষতিকর। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন