প্রকাশের সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে যুবকের এক মাসের কারাদণ্ড

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ শাহাদাত হোসেন (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির  আহমদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ওই  অভিযানে মাদক সেবনের দায়ে মোঃ শাহাদাত হোসেন নামে এক   তরুণকে আটক করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মোঃ শাহাদাত হোসেন শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউপির  দেবকরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত জসীম উদ্দীন।

অভিযানে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান এবং খিলাবাজার পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান বলেন, মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদকসেবী ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিক্রি ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন