প্রকাশের সময়: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় মাসুদ রানা মিয়াজী

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের  সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মাসুদ রানা মিয়াজি। তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করেছেন।
তাকে নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ মাসুদ রানা মিয়াজী দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা,দলকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি ব্যাপক সমর্থন পাচ্ছেন।
এ ছাড়াও দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার কারণে ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ রয়েছে।
তিনি রাজনীতির পাশাপাশি এলাকার উন্নয়ন, শিক্ষা,সামাজিক কার্যক্রম ও মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি ইতোমধ্যে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও মনে করেন,তিনি ইউপি নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন। তাদের ভাষ্য, মাঠ পর্যায়ে তার জনপ্রিয়তা এবং সাংগঠনিক দক্ষতা তাকে অন্যদের তুলনায় এগিয়ে রেখেছে।
মাসুদ রানা মিয়াজী  ওই ইউনিয়নের বক্সগঞ্জ গ্রামের মৃত মোসলেহ উদ্দিনের ছেলে এবং ভাই-বোনদের মধ্যে সবার ছোট।
 তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরুতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীর অনুগত হয়ে রাজনীতি করে আসছেন।
রাজনৈতিকভাবে  ইউপি চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মিয়াজী বিগত আওয়ামী লীগের ১৭ বছর শাসনামলে ৩২টি রাজনৈতিক মিথ্যা মামলা, অসংখ্যবার কারাবরণ।  আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় একাধিকবার মৃত্যু থেকে ফিরিয়ে এনেছে। এছাড়াও তাঁকে আওয়ামী লীগ সরকার আমলে কয়েকবার ক্রসফায়ার দেওয়ার জন্য পরিকল্পনা করেছেন।
মাসুদ রানা মিয়াজী ছাত্র জীবনে ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, পালাখাল মডেল ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক,পালাখাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দায়িত্ব পালন করেছেন।
কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছেন। এছাড়াও কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে চাঁদপুর জেলার জাতীয়তাবাদী সংগ্রামী দলের সভাপতি পদে দায়িত্ব রয়েছেন।
চেয়ারম্যান প্রার্থী মোঃ মাসুদ রানা মিয়াজী বলেন,   ইউনিয়ন বাসী ও এলাকার সকল লোকজনের অনুরোধে এই ইউনিয়নে সেবা করার জন্য আগ্রহ প্রকাশ করেছি। প্রথমে আমাদের ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সকল সেবা দুর্নীতিমুক্ত ও সহজলভ্য করা, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।
মাসুদ রানা মিয়াজী ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় তিনি মানুষের আস্থা অর্জন করেছেন। ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলে তিনি একজন যোগ্য জনপ্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন বলে আশা প্রকাশ করেন স্থানীয়রা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন