প্রকাশের সময়: শনিবার, ১৯ মার্চ, ২০২২ । ৪:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জেলা ছাত্রলীগ নেতা সিয়াম হোসেন হৃদয় ও শাহিন আরাফাত কে ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
এইচ.এম নিজাম : তরপুরচন্ডী ইউনিয়নের দুই কৃতিসন্তান চাঁদপুর সরকারি কলেজের মেধাবী ছাত্র জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির নবনির্বাচিত অর্থ বিষয়ক সম্পাদক সিয়াম হোসেন হৃদয় ও সদস্য শাহিন আরাফাত কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী তরপুরচন্ডী ইউনিয়নের দুই কৃতি সন্তান নবনির্বাচিত জেলা ছাত্রলীগের কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সুমন। এছাড়াও ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন