প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৩০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মোবাইল আসক্তি নয়, প্রযুক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে: সোহেল রুশদী

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
২৪সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
প্রধান অতিথি বক্তব্যে গভনিং বডির সভাপতি সোহেল রুশদী বলেন, একাদশ শ্রেনির নবীন শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কলেজ জীবনের প্রথম দিন সবসময় আকর্ষণীয় তাৎপর্যপূর্ণ। চাঁদপুর সদরের প্রথম বেসরকারি কলেজ জিলানী চিশতী কলেজ। নারী শিক্ষার জন্য নিরাপদ প্রতিষ্ঠান জিলানী চিশতী কলেজ। মনোরম ও সুন্দর পরিবেশে প্রতিষ্ঠানটি অবস্থিত। ১৯৭০সালে বিশিষ্ট শিক্ষাবিদ আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। তিনি গ্রামে শিক্ষা প্রসারে  এ গ্রামে এ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এ গ্রামকে শিক্ষার আলোয় আলোকিত করেন। এ প্রতিষ্ঠান থেকে অনেক জ্ঞানী-গুনী পাস করে গেছেন। এ কলেজের শিক্ষার্থীরা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়েও অধ্যায়ন করছে। এ কলেজের অনেক শিক্ষার্থী দেশের উচ্চ পদে দায়িত্ব পালন করছে।
তিনি বলেন, এইচএসসি স্তর হলো শিক্ষা জীবনের টার্নিং পয়েন্ট। তোমাদের এ স্তরে মনোযোগী হতে হবে। এ প্রতিষ্ঠানের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। এ কলেজটি নারী শিক্ষার জন্য মাইলফলক। শিক্ষকরা ক্লাসের পড়া ক্লাসে আদায় করে নিবেন। নিয়মিত ক্লাস টেস্ট ও মডেল টেস্ট পরীক্ষা নিতে হবে। প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কোনভাবেই মোবাইল ফোন ব্যবহার করবে না। তোমাদের কলেজে আসা যাওয়ার পথে কেউ ইভটিজিং বা ডিস্টার্ব করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। অন্যায় কারীদের বিরুদ্ধে আমি কঠোর, ভালোদের প্রতি মানবিক। এ কলেজের প্রাক্তন ছাত্রী আলহাজ্ব রাশেদা বেগম হীরা বর্তমানে সংসদ সদস্য। তোমরাও ওনার মত হতে পারো। শিক্ষার্থীদের মানবিক মানুষ হতে হবে। সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। তোমাদের মোবাইলে আসক্তি কমাতে হবে। প্রযুক্তিকে সঠিক কাজে ব্যবহার করতে হবে।
সভাপতি সাংবাদিক সোহেল রুশদী বলেন, যারা নিয়মিত কলেজে উপস্থিত থাকবে এবং ভালো ফলাফল করবে, তাদের পুরস্কৃত করা হবে। একইভাবে যেসব বিষয়ের শিক্ষার্থীরা ভালো ফলাফল করবে, সেসব বিষয়ের শিক্ষকদেরও পুরস্কৃত করা হবে। পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হবে। প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হবে, তাদের পাবলিক পরীক্ষার জন্য ফরম পূরণের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষার্থী অভ্যন্তরীণ পরীক্ষায় অকৃতকার্য হলে তাকে দ্বাদশ শ্রেনিতে উঠানোর বিষয়েও যথাযথ ব্যবস্থা নিতে হবে। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করতে হবে। শতভাগ শিক্ষার্থী যাতে পাস করে, সেভাবে পাঠদান নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য মাসে অন্তত একটি পরীক্ষা নেওয়া উচিত। প্রয়োজনে সাপ্তাহিক মডেল টেস্টেরও আয়োজন করা যেতে পারে। কোন বিষয়ে ফলাফল বিপর্যয় হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় আমাদের চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক শিক্ষার উন্নয়নে কাজ করেছেন। তিনি আমাদের নিয়ে ইতিমধ্যে কয়েকটি সভা করেছেন। কিভাবে শিক্ষার মান বাড়ানো যায়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার উন্নয়নে কাজ করতে হবে।
কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাস্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, চাঁদপুর সদর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক মো: শান্ত গাজী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী, ফারজানা আক্তার, মো: জিয়াউর রহমান, মো: হানিফ মিয়া, মো: হাবিবুর রহমান, মো: মানিক মিয়া, প্রভাষক মো: মাহবুবুর রহমান, মো: শাহাদাত হোসেন, মোসা: মনোয়ারা বেগম, ফরিদা ইয়াসমিন, মনোয়ারা আক্তার, সুমা রানী পাল, কলেজের সহকারি শিক্ষক নাছরীন আক্তার, হালিমা আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার, হিসাব সহকারি মো: মেহেদী হাসানসহ অন্যান্যরা।
শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন প্রধান অতিথি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান। শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাস্মদ বিলাল হোসাইন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন