প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি
ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে চাঁদপুর শহরের অনন্য বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই পরিচ্ছন্নতা অভিযানে একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে এবং ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে কাজ করে। ইকরা মডেল একাডেমির প্রধান শিক্ষক ফৌজিয়া আক্তারের তত্ত্বাবধানে এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, পরিচ্ছন্নতা কার্যক্রমটি শুধু ডেঙ্গু প্রতিরোধের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতা ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে এ কর্মসূচি পালন করা হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা পালাক্রমে সাপ্তাহিক এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা সম্পর্কে ধারণা দেওয়াও জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের বিদ্যালয় পরিষ্কার রাখার পাশাপাশি পরিবার ও সমাজেও পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেবে বলে তারা আশা প্রকাশ করেন।
শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্থানীয়ভাবে সচেতনতা তৈরির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন