প্রকাশের সময়: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১ । ৫:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহামায়া বাজারে শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী স্বপন মাহমুদের গণসংযোগ

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউপি নির্বাচনে একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে ঘুরে বেড়াচ্ছে। তবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে শাহমাহমুদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্বপন মাহমুদ জনসমর্থন অনেকটাই এগিয়ে রয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকালে আনুষ্ঠানিক প্রচারণার ১ম দিনে মহামায়া বাজারে অর্ধ শতাধিক কর্মী-সমর্থক নিয়ে তিনি ব্যাপক গণসংযোগ করেছেন।
এসময় বাজারের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে ভোটারদের সাথে বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটের অধিকার ছিনিয়ে নেবনা। ভোটারদের ভালবাসা সাথে রেখে ভোটের মাঠে থাকবো ইনশাআল্লাহ। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে সুন্দর শাহমাহমুদপুর সমাজ নির্মাণে কাজ করবো।
একটি মডেল ইউনিয়ন গঠনকল্পে তিনি আরো বলেন, এবারের শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকল শ্রেণীর পেশাজিবী মানুষের দোয়া ও সমর্থন নিয়ে মাঠে নেমেছি। ঐক্যবদ্ধ হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী ১১ নভেম্বর ভোটের দিন তাঁকে পূনরায় বিজয় করতে সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠিত সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর পেশাজিবী মানুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন