প্রকাশের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী আজিজ ঢালী

মোজাম্মেল প্রধান হাসিব
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে সংঘটিত ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন জেলা যুবদলে সহ-সম্পাদক ও ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম.এ আজিজ ঢালী।
এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে তিনি পরিদর্শনে যান এবং খাদ্য সামগ্রী প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজী, বিএনপি নেতা মিজানুর রহমান বকাউল, লিয়াকত আলী, জাহাঙ্গীর সরকার, নাছির হাজী, অরুন জমাদার, রেনু মিয়া, নুর নবী, ওসমান শেখ, সাবেক ছাত্রনেতা শামীম হোসেন, যুবদল নেতা রাজিকিন ঢালী, বিল্লাল হোসেন বকাউলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন