মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন মিয়াজীর পক্ষে তার বড় ভাই এনামুল হক জসিম মিয়াজী।
শুক্রবার (২৫সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন।
পরিদর্শনকালে ৩নং খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মিয়াজী, যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা, যুবদল নেতা নাছির প্রধান, জিসান মিয়াজী, ইঞ্জিনিয়ার বিপ্লব মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোজাম্মেল প্রধান হাসিব