প্রকাশের সময়: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

গুপ্টিতে মাদক বিরোধী ফুটবল টুর্ণামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জের ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং বিরোধী সাংবাদিক মোছলেহউদ্দিন ক্যাডেট একাডেমি মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ইউনিয়নের গুপ্টি পুরান বাড়ী সংলগ্ন মাঠৈ উক্ত গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় গুপ্টি ইউনাইটেডকে ৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টাইটান অফ গুপ্টি।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও আসন্ন ৫ নং গুপ্টি পূর্ব ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মোছলেহ উদ্দিন।

এসময় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোরগ্যাং বিরোধী ফুটবল খেলার সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, ছাত্র ও যুবসমাজের মধ্যে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যেমন সকল খারাপ অন্যায় কাজ থেকে দূরে রাখে তেমনি শারীরিক ও মানুষিক প্রশান্তি খুজে পাওয়া যায়। এধরণের ফুটবল খেলা আগামীতেও অব্যাহত রাখতে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এবং আসন্ন নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জজ কোর্টের অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম, গুপ্টি ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল্লাহ গাজী, টেলু মাষ্টার, যুবদল নেতা জামাল ভদ্র, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মারুফ হোসেন প্রমুখ।

পরে রানারআপ ও বিজয়ী দলের মাঝে টপি ও প্রাইসমানি পুরস্কার বিতরণ করা হয় এবং মাদক বিরোধী খেলা অব্যাহত রাখার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন