প্রকাশের সময়: বুধবার, ১০ নভেম্বর, ২০২১ । ৩:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল’র মেম্বার হলেন জহিরুল ইসলাম চৌধুরী

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সদস্য হলেন জহিরুল ইসলাম চৌধুরী। তিনি চাঁদপুরের মতল ব উত্তর উপজেলার রুহিতারপাড় গ্রামের চৌধুরী বাড়ির কৃতি সন্তান। জহিরুল ইসলাম লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি-১ এর সদস্য মনোনীত হন। যাহার সদস্য নং ৬৬১৪৮।

তিনি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সদস্য নির্বাচিত হওয়ায় লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট-সেক্রেটারি সহ সকল সদস্য ও কর্মকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

জহিরুল ইসলাম চৌধুরী চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

জহিরুল ইসলাম চৌধুরী বলেন, আমি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সদস্য হতে পেরে আমি গর্বিত, কারন এই সংগঠনের মাধ্যমে আমি সামাজিক কর্মকাণ্ডকে আরো প্রসারিত করতে পারবো বলে আমি আশাবাদী। সকলে আমার জন্য দোয়া করবেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন