প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় বিএনপির চার নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুরের কচুয়ায় বিএনপির চার শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কচুয়া পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​বুধবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী।

​সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, সম্প্রতি কচুয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ওমর ফারুকের সাথে একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে ওমর ফারুক বাদী হয়ে বিএনপির অঙ্গসংগঠনের চার নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

​যাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাঁরা হলেন, কচুয়া পৌরসভার বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরিকুল ইসলাম এবং পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ।

​বক্তারা অভিযোগ করেন, দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক। ইতিমধ্যে এই চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি জানান নেতৃবৃন্দ।

​সংবাদ সম্মেলন শেষে একই দাবিতে আয়োজকবৃন্দ ও কচুয়া বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে বাজারের পল্টন ময়দানে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন