প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ । ৯:৫০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নারীদের সু-শিক্ষায় শিক্ষিত হয় দেশ গড়ার কাজে সম্পৃক্ত হতে হবে : রাশেদা বেগম হীরা এমপি

অনলাইন ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা।
প্রধান অতিথি বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা বলেন, তোমাদের পাঠ্যপুস্তকের পড়াশোনাই যথেষ্ট নয়, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। মাদক, মোবাইল ফোনের অতিরিক্ত আসক্তি এবং অপসংস্কৃতি থেকে তরুণ প্রজন্ম দূরে থাকতে হবে। আর এগুলো থেকে দূরে থাকতে তোমাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিসহ সব ক্ষেত্রে জ্ঞান অর্জন করতে হবে।  সমাজ ও দেশের উন্নয়নে তোমাদের কাজ করতে হবে।
তিনি বলেন, নারীদের শিক্ষায় এগিয়ে আসতে হবে। ছেলেদের পাশাপাশি মেয়েদের সমাজের কল্যাণে এগিয়ে আসতে হবে। নারী শিক্ষার জন্য শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব এ প্রতিষ্ঠানটি করেছেন। এ প্রতিষ্ঠানটি নারী শিক্ষায় ভূমিকা রাখছে। আমি এ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলাম। আমি চাই তোমরা এ প্রতিষ্ঠানটি ভালো ফলাফলের মাধ্যমে সুনাম বৃদ্ধি করবে। এ প্রতিষ্ঠানটি ভালো ফলাফল অর্জন করলে, প্রাক্তন প্রধান শিক্ষক হিসাবে গর্ববোধ করবো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষায় সবোর্চ্চ  গুরুত্ব দিয়েছে। তিনি শিক্ষায় বাজেট বৃদ্ধি করেছে। সরকার নারী শিক্ষায় গুরুত্ব দিচ্ছে৷ সরকার নারীদের  শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখছে। নারীদের সু-শিক্ষায় শিক্ষিত হয় দেশ গড়ার কাজে সম্পৃক্ত হতে হবে৷
তিনি বলেন, আমরা অনেক কষ্ট করে পড়াশুনা করেছি৷ আমাদের সময় পড়াশুনা করতে খুব কঠিন ছিল। তখন কোন নারী পড়াশুনা করলে সমাজ ভালো চোখে দেখে না। আমরা থেকে ইউনিভারসিটি পর্যন্ত সাত ভাইবোন কষ্ট করে পড়াশুনা করছি। তোমাদের কষ্ট করে পড়াশুনা করতে হবে। সৃষ্টির জন্য পড়তে হবে, মানুষের জন্য পড়তে হবে। আমি বাড়ি থেকে প্রায় ৩মাইল হেটে এ প্রতিষ্ঠানগুলোতে এসে  পড়াশুনা করেছি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী বলেন, আমি অনুষ্ঠানে প্রধান অতিথিসহ শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা দীর্ঘ সময় অপেক্ষা করেছো। এ প্রতিষ্ঠানটি অত্র এলাকায় আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব ১৯৪৮সালে প্রতিষ্ঠা করেন। নারী শিক্ষার গুরুত্ব অনুধাবন করে তিনি এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। আজকের প্রধান অতিথি এ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি এ এলাকায় প্রথম বিদ্যুতের লাইন এনেছেন৷
তিনি বলেন, মাদক ইভটিজিং বিষয়ে আমরা জিরো টলারেন্স। তোমাদের বিদ্যালয়ে আসার পথে কেউ ডিস্টার্ব করলে আমাকে বা শিক্ষকদের জানাবেন৷ আমরা ব্যবস্থা গ্রহন করবো৷
অন্যায় কারীদের বিরুদ্ধে আমি কঠোর, ভালোদের প্রতি মানবিক। এ প্রতিষ্ঠানের ফলাফল অত্যন্ত সন্তোষজনক। এ বিদ্যালয়টি নারী শিক্ষার জন্য মাইলফলক।  সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। তোমাদের মোবাইলে আসক্তি কমাতে হবে। প্রযুক্তিকে সঠিক কাজে ব্যবহার করতে হবে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: নেছার আহমেদ খান এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসীন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা আয়শা আক্তার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মো: আব্দুল মান্নান, সহকারি শিক্ষিকা মানছুরা আক্তার, সহকারি শিক্ষক মো: মাহবুব, সহকারি শিক্ষক মো: মনির হোসেন, সহকারি শিক্ষক বিথী আক্তার, জিলানী চিশতী কলেজ অফিস ইনচার্জ মো: রানা সরকার, হিসাব সহকারি মো: মেহেদী হাসান, বিদ্যালয়ের অফিস ইনচার্জ মো: মামুন হোসেনসহ শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি আলহাজ্ব রাশেদা বেগম হীরা এমপিকে সংবর্ধনা ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে যেমন খুশি, তেমন সাজ পর্বে অনুষ্ঠিত হয়। যেমন খুশি, তেমন সাজ ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মহিলা আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদীসহ শিক্ষকবৃন্দগণ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারি শিক্ষক মো: মনির হোসেন। সমবেত কন্ঠে জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন শিক্ষার্থীবৃন্দ৷

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন