চাঁদপুরে বেসরকারী জনপ্রিয় চ্যানেল আই এর ২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, বৃক্ষরোপন, চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সুন্দর প্রকাশে চ্যানেল আই’ এই স্লোগানকে ধারণ করে নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের ২৮তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
১অক্টোবর (বৃহস্পতিবার) চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন,চ্যানেল আই জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল । ২৭বছরে চ্যানেল আই বহু শিল্পী তৈরি করছে। চ্যানেল আই দেশ পেরিয়ে সারা পৃথিবীতে মানুষের মন জয় করেছে। চ্যানেল আই দেশের কথা বলে, মানুষের কথা বলে, উন্নয়নের কথা বলে। আমি চাই চ্যানেল আই নিউজের ক্ষেত্রে আরও ভূমিকা রাখবে। নিউজে বস্তুনিষ্ঠতা থাকতে হবে।
তিনি বলেন, বাবুরহাট স্কুল এন্ড কলেজ শিক্ষা উন্নয়নে কাজ করছে। আমি এর আগে দু-একবার এ প্রতিষ্ঠানে এসেছি। আমি জিলানী চিশতী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি৷ আমি কলেজ পরিচালনা করায় সবসময় এ প্রতিষ্ঠানকে ফলো করি।
চ্যানেল আইয়ের চাঁদপুর প্রতিনিধি মোরশেদ আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মোশারফ হোসেন।
তিনি বক্তব্যে বলেন, আমি চ্যানেল আইয়ের সফলতা কামনা করছি। চ্যানেল আই সমাজের বাস্তব চিত্র তুলে ধরছে। আশারাখি সমাজে ও দেশের উন্নয়নে চ্যানেল আই ভূমিকা রাখবে। চ্যানেল আই কৃষিক্ষেত্রেও নিউজের মাধ্যমে ভুমিকা রাখছে। অনুষ্ঠানের সভাপতি আমার প্রিয় ব্যক্তিত্ব সোহেল রুশদীকে ধন্যবাদ জানাচ্ছি।
এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, চাঁদপুর ট্রাফিক পুলিশের ইনচার্জ প্রবীর কুমার দাস, আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁদপুর শাখার সভাপতি রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, আমার চ্যানেল আই দর্শক ফোরামের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম সোহেল মৃধা এবং বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মামুনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে চ্যানেল আই এর আটাশ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিবৃন্দ৷ আমার চ্যানেল আই দর্শক ফোরাম’ চাঁদপুর শাখার আয়োজনে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। চ্যানেল আইয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিনিধি