আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে- চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড (লোধেরগাঁও) গ্রামের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিলন মিজি।
রাজনীতির পাশাপাশি তিনি লোধেরগাঁও বাইতুল আমিন জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, এলাকার মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শুনে কাজ করার প্রত্যাশা নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ লক্ষ্যে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
প্রচার বিমূখ মিলন মিজি সামাজিক ও মানবিক কাজের সাথে সম্পৃক্ত থেকে এলাকাবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে থেকে ইতিমধ্যে ওয়ার্ডের আপামর জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি মেম্বার হয়ে কোনো ক্ষমতার প্রভাব দেখাতে চান না, বরং জনগণের একজন প্রকৃত সেবক হিসেবে ৭নং ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন নিজের কাঁধে তুলে নিতে চান। সেই সাথে ৭নং ওয়ার্ড (লোধেরগাঁও) গ্রামটি একটি মাদকমুক্ত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আশা ব্যক্ত করেন।
মোঃ মিলন মিজি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে এলাকার মানুষের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করতে চাই। এবং সবাইকে সঙ্গে নিয়ে ৭নং ওয়ার্ডকে একটি স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। এই ওয়ার্ড জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে থাকবে না কোনো সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজ। এজন্য আমি চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাই সহ দলীয় নেতাকর্মীর সহযোগিতা নিয়ে জনগণের সেবক হয়ে পাশে থাকতে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।

মাসুদ হোসেন