প্রকাশের সময়: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ । ১২:০৬ এম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রপক্ষের আপিল খারিজ, চাঁদপুর আল-আমিন একাডেমি গভর্নিং বডি বাতিলে হাইকোর্টের রায় বহাল

নিজস্ব প্রতিনিধি

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বাতিলে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চিঠির কার্যকারিতা  বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বারজজ।

রোববার ৪ অক্টোবর বিচারপতি মো: রেজাউল হক এর বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন।

মহামান্য সুপ্রিম কোর্ট সরকার পক্ষের মিছ আপীল পিটিশন ৯৪২/২০২৬ খারিজ করে দিয়েছে। রবিবার আপীলেট ডিভিশনে দোতরফা শুনানীঅন্তে সরকার পক্ষের সিভিল রীট পিটিশন ৯৪২/২৬  খারিজ করে। এই আদেশের ফলে মহামান্য হাইকোর্ট এর আদেশ বহাল থাকে।

সুপ্রিম কোর্টের আদেশের ফলে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক সোসাইটির গভর্নিং বডি বাতিল ও এডহক কমিটি গঠনের চিঠির কার্যকারিতা আর রইল না। সোসাইটি পরিচালিত কমিটি উক্ত প্রতিষ্ঠান পরিচানায় বাধা নেই। এর আগে গত ২০ সেপ্টেম্বর ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা শিক্ষাবোর্ড সংস্থা পরিচালিত প্রতিষ্ঠানের গভনিং বডি বাতিল করে।

মহামন্য হাইকোর্ট  গত ২৭ সেপ্টেম্বর কে এম কামরুল কাদের এবং বিচারপতি ফাতেমা আনোয়ার কুমিল্লা বোর্ডের এ আদেশ স্থগিত করেন। আদালত একইসাথে কেন এ আদেশ বাতিল করা হবে না তা জানতে রুল জারি করে।

আল আমিন একাডেমির গভর্নিং বডির বর্তমান সভাপতি মো. মোবারক হোসাইনের এক রিট পিটিশনের প্রেক্ষিতে আদালত এ রায় দেয়। রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আদিলুর রহমান, মোহাম্মদ শফিকুর রহমান, ইমরান হোসেন।

রিট আবেদনে বলা হয়, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত আল-আমিন একাডেমি দীর্ঘ ৪৮ বছরে চাঁদপুরের একটি পরিচিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে । ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৯৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে শিক্ষা বোর্ডে চতুর্থ স্থান অর্জন করে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়ও ২২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে শিক্ষা বোর্ডে পঞ্চম এবং চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জন করে । বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রবের পরিকল্পনায় ১৯৭৭ সালের ৭ জানুয়ারি আল-আমিন সোসাইটি প্রতিষ্ঠিত হয় ।

রিটকারীর অন্যতম সিনিয়র আইনজীবী সাবেক ডেপুটি অটনি জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান জানান, ২০১৯ সালে গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলে ওই সিদ্ধান্তের চিঠির কার্যকারিতা স্থগিত হয়। পরবর্তী সময়ে এ বিষয়ে আরও একটি রিট করা হয়। ২০২৪ সালের ৩১ অক্টোবর কুমিল্লা শিক্ষা বোর্ড সোসাইটির গঠিত গভর্নিং বডি অনুমোদন করে। কিন্তু বর্তমানে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গভর্নিং বডি বাতিলের চেষ্টা করা হচ্ছে যা হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। রবিবার রাষ্ট্রপক্ষের সিভিল মিছ পিটিশন খারিজ করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আল আমিন সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের বিজ্ঞ এডভোকেট ইমরান হোসেনের ল’ ইয়ার্স সার্টিফিকেট এর কপি থেকে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ সিপন মিয়ার স্বাক্ষরযুক্ত স্মারক নং ক.প/কমিটি/চাঁদ/৮০৪ মূলে গত ২০/০৯/২০২৬ খ্রি. তারিখে চাঁদপুর আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিল ও এডহক কমিটি গঠনের চিঠির কার্যকারিতা মহামান্য হাইকোর্টে স্থগিত আদেশ প্রদান করা হয়েছে। মহামান্য হাইকোর্টে রিট পিটিশন নং- ১৩৭৯১/২০২৬ মূলে অদ্য ২৭/০৯/২০২৬ তারিখে দোতরফা শুনানি অন্তে কুমিল্লা শিক্ষা বোর্ডের বিগত ২০/০৯/২০২৬ খ্রি. তারিখের স্মারক নং- ক.প/কমিটি/চাঁদ/৮০৪… চিঠির কার্যকারিতা ওপর স্থগিতাদেশ প্রদান পূর্বক রেসপন্ডেন্ট পক্ষের উপর রুল জারি করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন