প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ । ৯:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় সরকারি খাল থেকে বালু উত্তোলন, ড্রেজার গুঁড়িয়ে দিলেন ভূমি কর্মকর্তা

কচুয়া প্রতিনিধি

‎কচুয়ায় মেঘদাইর ডাক্তার বাড়ির পেছনে সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান পরিচালনা করেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারি। এসময় সরেজমিনে পাওয়া পাইপ ও ড্রেজার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম গুঁড়িয়ে দেন তিনি। ‎মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে মেঘদাইর এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

‎অভিযান পরিচালনাকালে প্রায় ২’শ মিটার পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে এ সময় স্পটে থাকা বালু উত্তোলনকারীরা দৌড়ে পালিয়ে যায়।

‎অভিযানের বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো.ইমাম হোসেন পাটোয়ারি বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। স্পটে কাউকে না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ও মেশিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিছু মালমাল জব্দ করা হয়েছে। অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন