প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ । ১০:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ধারদেনার চাপে ব্যবসায়ীর আ’ত্ম’হ’ত্যা

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুরের কচুয়ায় ধার-দেনার চাপে এক ব্যবসায়ী নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গলায় ওড়না পিছিয়ে আত্মহত্যা করেছে । মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে উপজেলার আটমোর গ্রামের মোল্লা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী জাকির হোসেন মিয়াজী (৬০)  ওই গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

মৃত্যুকালে তিনি  স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন । তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহত ব্যবসায়ী স্থানীয়ভাবে আটমোর এলাকায় ব্যবসা পরিচালনা করতেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির কাছে ধারদেনায় জর্জরিত ছিলেন তিনি। দেনার বোঝা ও নানা দুশ্চিন্তায় সাম্প্রতিক সময়ে তিনি মানসিকভাবে বেশ চাপের মধ্যে ছিলেন এবং কয়েকদিন পূর্বে এক পাওনাদারের মামলায় জেল খেটে বেড়িয়ে আসেন। প্রতিদিনের মতো জীবনযুদ্ধে ব্যস্ত থাকা মানুষটির হঠাৎ এমন মৃত্যুতে যেন থমকে গেছে আটমোড় গ্রামের মোল্লা মার্কেট এলাকা। মঙ্গলবার .ভোররাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই সেখানে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। স্বজনদের আহাজারি ও কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। প্রিয় মানুষটিকে হারিয়ে পরিবারের সদস্যরা যেন নির্বাক হয়ে পড়েছেন।

খবর পেয়ে কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেন  ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জাকির হোসেন মিয়াজীর স্ত্রী হালিমা বেগম জানান, আমার স্বামী শুক্রবার ব্যতীত দৈনিক কিস্তিসহ মাসে ২ লক্ষ টাকার উপরে কিস্তি পরিশোধ করতেন।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন