প্রকাশের সময়: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ । ৯:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির শোক

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আব্দুল মান্নানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সমিতির পক্ষে সভাপতি মো. সালাহ্উদ্দিন ফারুক ও সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন গভীর শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বুধবার (৭ অক্টোবর) বিকাল ৫টা ১০ মিনিটে তিনি রাজধানীর একটি হাসপাতালে মৃ-ত্যু-বরণ করেন, আলহাজ্ব মো. আব্দুল মান্নান। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)

বিষয়টি নিশ্চিত করে সমিতির দপ্তর সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্ জানান, সাধারণ সম্পাদক হিসেবে আলহাজ্ব মো. আব্দুল মান্নান সততা ও নিষ্ঠার সাথে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃত্ব দিয়েছেন।

তাঁর মৃত্যুতে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ শোকাহত। সমিতি ও ব্যবসায়ীদের পক্ষে সভাপতি মো. সালাহ্উদ্দিন ফারুক ও সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন মরহুমের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন