প্রকাশের সময়: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ । ১১:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে খাজা আহসান পাটওয়ারী

মাসুদ হোসেন
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের দুই যুবকের বাড়িতে গিয়ে শোক জানান মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা আহসান পাটওয়ারী।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ৯টার দিকে প্রথমে ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ বকাউল বাড়িতে গিয়ে নিহত সোহেল বকাউলের শোক সন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন সমবেদনা জানান। এসময় সোহেল বকাউলের বড় ভাই কুদ্দুস বকাউল খাজা আহসান পাটওয়ারীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। পরে একইদিন রাতে ইউনিয়নের ২নং ওয়ার্ড পিংড়া এলাকায় নিহত খায়রুজ্জামান পিপুল এর বাড়িতে গিয়েও তার পরিবারের সকল সদস্যকে সমবেদনা জানান খাজা আহসান পাটওয়ারী সহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।
খাজা আহসান পাটওয়ারীর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহআলম মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক  সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, উপাদী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা কামাল মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক করিম মিজি, ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন তপাদার, সাধারন সম্পাদক তাজুল ইসলাম বকাউল, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মোশাররফ, মমিন মিজি, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক নেতা মোজাম্মেল হক খান, শাহমাহমুদপুর ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, উপাদী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা ইমরান তপাদার, মোঃ হাসান, পাভেল, আবুল কালাম সহ উপাদী দক্ষিণ ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।
জানা যায়, তিনশ ষাট আউলিয়ার জেলা সিলেটের অপার সৌন্দর্য দেখার উদ্দেশ্যে বেরিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের দুই পর্যটক। এ ঘটনায় আহত হয়েছেন আটজন। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ গ্রামের হাসিম বকাউলের ছেলে মোঃ সোহেল বকাউল (৩৬) এবং অপর নিহত ব্যক্তি একই ইউনিয়নের ২নং ওয়ার্ড পিংড়া গ্রামের খালেক সরকারের ছেলে মোঃ খায়রুজ্জামান পিপুল (৪৫)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সোহেল এর লাশ ময়নাতদন্ত ছাড়াই শেরপুর হাইওয়ে থানা থেকে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে চাঁদপুরের উদ্দেশ্যে ফেরার কথা রয়েছে। এবং শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
অপরদিকে নিহত খায়রুজ্জামান পিপুল এর মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বাড়িতে আনা হবে জানা যায়। তবে মামলার বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এর আগে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন