প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ৯:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে শতাধিক ইয়াবাসহ গ্রেপ্তার রাব্বী ও মেহেরাজ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। রোববার (১১ অক্টোবর) তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একই দিন তাঁদের আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাজীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বলাখাল বেপারী বাড়ির মৃত রাজুর ছেলে রাব্বী (২৪) এবং উপজেলার ৭ নম্বর পশ্চিম বড়কুল ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মেহেরাজ হোসেন (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে এসআই নূরে আলম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে হাজীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বলাখাল এলাকায় হরি সাহার মন্দিরের সামনে থেকে রাব্বী ও মেহেরাজকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে এজাহার দায়েরের পর হাজীগঞ্জ থানায় ১১ অক্টোবর মামলা নম্বর ১৬ রুজু করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন