প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ । ৮:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর পৌরসভার অর্থায়ন ও ব্যবস্থাপনায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫অক্টোবর (বৃহস্পতিবার) চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রশাসক ও চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবাশীষ চৌধুরী।
তিনি বলেন, চাঁদপুর পৌর সভায় আনুমানিক ৫০০কুকুর রয়েছে। এর থেকে ৩০০টি কুকুরকে ভেক্সিন প্রদান করা হবে৷ ভেক্সিন প্রদান করার সময় যাতে কুকুর বেশি কষ্ট না পায়,  মেডিকেল টিমকে সেদিকে খেয়াল রাখতে হবে৷ এ ভেক্সিন কুকুরের জলাতঙ্ক ভাইরাসকে প্রতিহত করে৷
এসময় সভায় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জ্যোতির্ময় ভৌমিক, চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (শরীফ), প্রশাসনিক কর্মকর্তা মো: মফিজ উদ্দিন হাওলাদার,
সভায় চাঁদপুর প্রানিসম্পদ দপ্তর মেডিকেল সহযোগিতা প্রদান করা। ভেক্সিন প্রদানের জন্য মেডিকেল টিম গঠন করা। মনিটিরিং টিম গঠন করা। চলতি মাসের শেষে এ কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়৷

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন