চাঁদপুরের শাহরাস্তিতে জিআর (জেনারেল রেজিস্টার) মামলার পরোয়ানাভুক্ত মিজানুর রহমান প্রকাশ জুয়েল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) শাহরাস্তি থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এএসআই (নিরস্ত্র) আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে থানার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ঢাকার বনানী থানার মামলা নম্বর ২৩(৮)১৭-এর পরোয়ানাভুক্ত আসামি মিজানুর রহমান প্রকাশ জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিজানুর রহমান শাহরাস্তি উপজেলার নাহারা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত অলি উল্লাহ। নাহারা স্কুলসংলগ্ন এলাকায় তাঁর বাড়ি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

নিজস্ব প্রতিনিধি