চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট কলেজে অনুষ্ঠিত হয়েছে জাপানি ভাষা শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক দিকনির্দেশনামূলক উন্মুক্ত সেমিনার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষণ প্রদান করেন অ্যাওয়ে স্কলার্সের জেনারেল ম্যানেজার জুবায়ের আজম বাপ্পি।
সেমিনারে জাপানি ভাষা শিক্ষা, জাপানে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থী জাপানি ভাষা শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে আয়োজকদের কাছে বিভিন্ন প্রশ্ন করেন। প্রশিক্ষক তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বাবুরহাট স্কুল এন্ড কলেজের সার্বিক সহযোগিতায় আয়োজিত সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা জাপানি ভাষা শিক্ষা ও ক্যারিয়ার গঠনের সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ পান। শিক্ষার্থীদের মধ্যে জাপানি ভাষা শিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উক্ত সেমিনারে উপস্থিত থেকে সহযোগিতা করেন বাবুরহাট স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ মামুনুর রশীদ, প্রভাষক মেহেদী হাসান, রাসেল মিয়া, নূর মোহাম্মদ, ফারজানা ইয়াসমিন, তাহমিনা ইয়াসমিন, মারজাহান আক্তার, তাসনিয়া হোসাইন, আসমা শারমিন মিতু, অ্যাওয়ে স্কলার্স এর ব্যবস্থাপনা পরিচালক তারেক মোল্লা মহিন, বিজনেস ডিরেক্টর মোস্তফা কামাল শিহাব, এক্সিকিউটিভ অফিসার রাহিমুল ইসলাম ও ভাষা শিক্ষক শাহরিয়ার হোসেন প্রমূখ।
জানা যায়, চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কের রেসিডেন্সিয়াল কলেজের ৪র্থ তলায় অবস্থিত অ্যাওয়ে স্কলার্স এর চাঁদপুর শাখায় ৭৫% ডিসকাউন্টে মাত্র ৫ হাজার টাকায় ভর্তি কার্যক্রম চলছে। যারা জাপানে যাওয়ার স্বপ্ন দেখেন অ্যাওয়ে স্কলার্স এর চাঁদপুর শাখার (০১৮৮৬-১২৩৩২৬) এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা।

মাসুদ হোসেন