প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ । ৭:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ পৌর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল, সম্পাদক রানা ও সাংগঠনিক সাইফুল

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে দুলাল মজুমদারকে সভাপতি, সালেহ আহমেদ রানাকে সাধারণ সম্পাদক এবং সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) হাজীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সির যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (প্যাডে) এ কমিটি অনুমোদন ও ঘোষণা করা হয়।

​দলীয় সূত্র জানায়, নতুন এই কমিটি গঠনের মধ্য দিয়ে ৯নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতির সঞ্চার হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা, নেতাকর্মীদের মধ্যকার ঐক্য সুদৃঢ় করা এবং কেন্দ্র ঘোষিত সার্বিক দলীয় কর্মসূচি বাস্তবায়নে এই কমিটি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

​দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে নবগঠিত কমিটির সভাপতি দুলাল মজুমদার ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ রানা বলেন, ৯নং ওয়ার্ডে জাতীয়তাবাদী দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। দলের তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে এবং তাদেরকে সুসংগঠিত করে রাজপথের সব কর্মসূচি বাস্তবায়নে আমরা আন্তরিক। লক্ষ্য অর্জনে আমরা দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।”

পৌর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে ৯নং ওয়ার্ডে বিএনপির সাংগঠনিক ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে এ ওয়ার্ড অগ্রণী ভূমিকা পালন করবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন