প্রকাশের সময়: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ । ৭:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ন্যাশনাল ব্যাংক পিএলসি’র ‘নবযাত্রা’: গ্রাহকসেবা ও আস্থা পুনর্প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার নিয়ে নতুন পথচলা

মোঃ রাছেল, কচুয়া

“নবযাত্রা-আপনার আস্থাই আমাদের শক্তি” এই স্লোগানকে ধারণ করে নতুন উদ্যমে, প্রত্যাশায় এবং সম্ভাবনায় ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর সকল অপারেশনাল কার্যক্রমের নতুন পথচলা শুরু হয়েছে।

শনিবার  (১৭ অক্টোবর) দিনব্যাপি ন্যাশনাল ব্যাংক পিএলসির এভিপি ও হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম মজুমদার ব্যাংকের পক্ষ থেকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইবনে আল জায়েদ হোসেন , হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম ভূঁইয়া, তদন্ত কর্মকর্তা  রাজিব শর্মাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু , ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাকারিয়া তাহের সুমন এবং সিনিয়র ম্যানেজমেন্টের দূরদর্শী নেতৃত্ব, আন্তরিক প্রচেষ্টা ও সঠিক দিকনির্দেশনার ফলেই আজ এই নবযাত্রার সূচনা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা।

​ব্যাংক সূত্রে জানা যায়, এটি শুধু একটি নতুন স্লোগান নয়, বরং এটি তাদের দায়িত্ববোধ, প্রতিশ্রুতি এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার একটি দৃঢ় অঙ্গীকার। একটি ব্যাংকের সবচেয়ে বড় সম্পদ হলো গ্রাহকের আস্থা এই বিশ্বাসকে সামনে রেখে স্বচ্ছতা, জবাবদিহিতা, আন্তরিক সেবা এবং পেশাদারত্ব নিশ্চিত করার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তাদের পাওনা বা পেমেন্ট সময়মতো প্রদান করাকে এখন সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে।

​এ বিষয়ে ন্যাশনাল ব্যাংক পিএলসির এভিপি ও শাখা ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম মজুমদার এবং সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. মনিরুল ইসলাম মিজি যৌথ এক প্রতিক্রিয়ায় বলেন, এই নতুন যাত্রা আমাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও বড় সুযোগ। নিজ নিজ অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

​তাঁরা আরও বলেন, সম্মানিত চেয়ারম্যান, এমডি এবং সিনিয়র ম্যানেজমেন্টের সুযোগ্য নেতৃত্বে ন্যাশনাল ব্যাংক পিএলসি খুব শীঘ্রই ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে। এই নবযাত্রা কেবল কোনো একক প্রতিষ্ঠানের নয়; বরং এটি সকল কর্মকর্তা-কর্মচারী, সম্মানিত গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত পথচলা।

গ্রাহকের আস্থাকে শক্তির মূল ভিত্তি এবং গ্রাহকসেবাকে অগ্রযাত্রার চাবিকাঠি হিসেবে নিয়ে ব্যাংকটি একটি শক্তিশালী ও আস্থার প্রতীক হয়ে উঠবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন