প্রকাশের সময়: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ । ১:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আব্দুস সোবহান (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির আহমেদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক সেবনের দায়ে আব্দুস সোবহানকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আব্দুস সোবহান আহমেদনগর গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান। এ সময় শাহরাস্তি মডেল থানার একদল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) শামছুজ্জামান জানান, মাদক সেবন ও মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিস্তার রোধ, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন