প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ । ৮:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জের রাজাপুরা ইসলামিয়া আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি মেহেদী হাসান

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজাপুরা ইসলামিয়া আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান।

শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

মেহেদী হাসান বলেন-শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মান ও দায়িত্বের বিষয়। শিক্ষার মানোন্নয়ন, প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।

স্থানীয়দের প্রত্যাশা-তাঁর দায়িত্ব পালনের মধ্য দিয়ে রাজাপুর ইসলামিয়া আলিম মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে। পাশাপাশি বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নেও তিনি ভূমিকা রাখবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন