প্রকাশের সময়: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ । ১২:৩৪ এম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

বিএনপি নেতা জহিরুল ইসলামের পুত্রের বিবাহোত্তর সংবর্ধনা সম্পন্ন

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. জহিরুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার মো. আশরাফুল ইসলাম (সুদাইস)-এর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ অক্টোবর শুক্রবার রাজধানী ঢাকার গুলশান শুটিং ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
ইঞ্জিনিয়ার মো. আশরাফুল ইসলাম (সুদাইস) ও কাশফিয়া মুবাশ্বিরা (রাইসা)-এর বিবাহোত্তর এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব হাবিবের নবী খান সোহেল, দলের ক্ষুদ্র ও স্বনির্ভরবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এবং বিএনপির সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী, বিএনপির কেন্দ্রীয় তাঁতী দলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপন ও সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ছানাউর রহমান (মেশকাত), শাহরাস্তি উপজেলা যুবদলের সভাপতি আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন নয়ন, শ্রমিক দলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন দুলাল এবং ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. আশরাফুল ইসলাম (সুদাইস) মো. জহিরুল ইসলাম ও ফাতেমা ইসলামের জ্যেষ্ঠ পুত্র। তাঁর স্ত্রী কাশফিয়া মুবাশ্বিরা (রাইসা) অ্যাডভোকেট কাজী মনিরুল হক ও খাইরুন নাহারের জ্যেষ্ঠ কন্যা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন