প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ । ৯:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

কর্মব্যস্ত জীবনে ক্রীড়া প্রতিযোগিতা সাংবাদিকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করবে : জেলা পরিষদ প্রশাসক  অ্যাড. সলিম উল্যা সেলিম

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
২২অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষে ফিতা কেটে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উদ্বোধক ও প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম। এসময় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারন সম্পাদক এম এ লতিফ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।
তিনি বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ।  তাঁরা দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলা ও বিনোদনের চর্চা করা প্রয়োজন। এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে।
তিনি বলেন, খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। কর্মব্যস্ত জীবনে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করবে। চাঁদপুর প্রেস ক্লাবের এ উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং প্রতিযোগিতার সার্বিক সফলতা কামনা করেন।
তিনি বলেন, প্রেস ক্লাবের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করব। সবসময় আপনাদের পাশে আছি, থাকবো।
সভাপতির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ আয়োজনের মধ্য দিয়ে সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে আমরা সব সাংবাদিক ঐক্যবদ্ধ রয়েছি। আগামী দিনেও আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে।” এ সময় তিনি প্রেস ক্লাবের সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
চাঁদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, অধ্যক্ষ জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, এ এইচ এম আহসান উল্লাহ, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সদস্য মুনীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, চাঁদপুর প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম  সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এড: চৌধুরী ইয়াসিন ইকরাম, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক মো. জাকির হোসেন, সমাজকল্যান আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, প্রচার ও দপ্তর সম্পাদক মো: শরীফুল ইসলাম, ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক এম আর ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক চাঁদপুর দর্পণের সিনিয়র স্টাফ রিপোর্টার আশ্রাফুল আলম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আনোয়ারুল হক, দৈনিক চাঁদপুর কন্ঠের সিনিয়র ফটোগ্রাফার সাইফুল আজম,  বিশেষ প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার যুগ্ম সম্পাদক মো: রানা সরকার, বার্তা সম্পাদক মাওলানা আহম্মদ উল্ল্যাহ, প্রেস ক্লাবের সদস্য মিজান লিটন, সদস্য হাবিবুর রহমান খান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন চাঁদপুর প্রেস ক্লাবের সদস্য আহম্মদ উল্যাহ। পরে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফের নেতৃত্বে সদস্যরা প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর ফিতা কেটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন