প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ । ৮:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

পুকুরে সাঁতার কাটতে গিয়ে কচুয়ায় ৮ বছরের শি’শু’র মৃ’ত্যু

মোঃ রাছেল, কচুয়া

চাঁদপুরের কচুয়ায় বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে জিহাদ মিয়াজী (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভুঁইয়ারা গ্রামের পশ্চিমপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত জিহাদ ওই গ্রামের কোরবান আলীর ছেলে। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে পুকুরে সাঁতার কাটতে নামে জিহাদ। পুকুরের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় সে পানিতে তলিয়ে যায়। পরে টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।  পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা কোরবান আলী জানান, ঘটনার সময় তিনি মাঠে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে ছেলের পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে যায়। আদরের সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা-মা।

স্থানীয়রা জানান, সাঁতার জানা সত্ত্বেও অসাবধানতা বা ক্লান্তির কারণে মাঝপথে সে ডুবে যায়। এ সময় সঙ্গে থাকা আরও এক শিশু অসুস্থ হয়ে পড়ে বলে জানা গেছে। ছোট্ট জিহাদের এমন অকালমৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন