প্রকাশের সময়: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ । ৯:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে সামাজিক ও মানবিক সংগঠন “আস্থা’র” নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
সমাজ সংস্কার, মাদক-ইভটিজিং প্রতিরোধ, সামাজিক ও মানবিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণে “আস্থা” সংগঠনের ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পূর্ববাজার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, সমন্বয়ক মাসুদ হাজী, আনিসুর রহমান মাস্টার ও কাজী ফয়সালের যৌথ স্বাক্ষরে এবং উপস্থিত সংগঠনের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মো. সাইফুল ইসলাম সিফাতকে সভাপতি এবং মো. সুজন খাঁনকে সাধারণ সম্পাদক করে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি ওবায়দুল মিয়াজী, সহ-সভাপতি মো. আল-আমীন মোল্লা, মো. ইকবাল মিঞা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন, সাংগঠনিক সম্পাদক মো. সুজন পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইমন, দপ্তর সম্পাদক মো. মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ ওয়াসিউদ্দিন মৃধা, পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল হাসান এবং সম্মানিত সদস্য মো. বিল্লাল এহসান মিঞা।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সংগঠনের চলমান কার্যক্রমকে আরও সুসংগঠিত ও সম্প্রসারিত করার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। তাঁরা আরও বলেন, নতুন কমিটির নেতৃত্বে সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আস্থা সংগঠন ভবিষ্যতে আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এসময় নবগঠিত কমিটির সকল সদস্যকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন