মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ৭ দিনব্যাপী মুক্তির উৎসব সুবর্ণজয়ন্তী মেলা সম্পন্ন হয়েছে। শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৩- – মার্চ) ৭দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উপজেলা কমপ্লেক্স চত্বরে এটি সম্পূর্ণ হয় ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আয়োজিত ওই মেলায় গত সাত দিনব্যাপী সরকারের উন্নয়ন ভাবনা দৃশ্যমান উন্নয়নের অগ্রগতি জানান দেওয়া মূল প্রতিপাদ্য ছিল। মেলায় অংশগ্রহণ করা ৩০ টি সরকারি অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা তাদের চলমান উন্নয়নের অগ্রগতি এবং সেবার মান প্রদর্শন করেন।
এছাড়া মেলা কে প্রাণবন্ত করতে শাহরাস্তি উপজেলা বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এটিকে প্রাণবন্ত করে।
এদিকে গত বৃহস্পতিবার ১৭ ই মার্চ সকালে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের সভাপ্রদানে এতে ভার্চুয়াল প্রোগ্রামে ভিডিও টেলিকনফারেন্সে (মার্কিন যুক্তরাষ্ট্র থেকে) প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে এ মেলার উদ্বোধন করে এবং বক্তব্য প্রদান করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত, নৌ -পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ।

এদিকে বুধবার সমাপনী দিনে উপজেলা নির্বাহি অফিসার শিরীন আক্তার সমাপনী বক্তব্য,উক্ত মেলা আয়োজনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযুদ্ধা, বিশিষ্ট জন, গণমাধ্যম কর্মীদেরকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, শাহরাস্তি পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাছির উদ্দিন, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, মুক্তিযোদ্ধা ডাক্তার খোরশেদ আলম, পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।
এছাড়া ১০টি ইউপির চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নানান শ্রেণী-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত সাত দিন পূর্বে বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে শুরু হওয়া এই মেলা হয় ৩০ টি স্টল স্থাপন করা হয় । এতে অংশগ্রহণ করা স্টল গুলির প্রদর্শিত কর্মকাণ্ড মূল্যায়নে পাঁচটি স্টল কে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার প্রদান করা হয়। যথাক্রমে প্রথম পুরস্কার প্রাপ্ত হন শাহরাস্তির পল্লী বিদ্যুৎ জোনাল অফিস, যৌথভাবে দ্বিতীয় পুরস্কারে ভূষিত হন শাহরাস্তি উপজেলা মৎস্য ও পরিবার পরিকল্পনা অফিস, তৃতীয় হন যৌথভাবে মহিলা বিষয়ক এবং সমাজসেবা অফিস।
এছাড়া অংশগ্রহণ করা প্রতিটি প্রতিষ্ঠানকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। অন্যদিকে গত কয়েক দিনে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

অনলাইন ডেস্ক