চাঁদপুর প্রেস ক্লাবের সকল সম্মানিত সদস্যবৃন্দ/ সাংবাদিকবৃৃন্দ , চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, তাদের পরিবারের সদস্যবৃন্দ এবং মাঠ পর্যায়ের পেশাগত সাংবাদিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাব ভবনের (নিচতলার কমিউনিটি সেন্টার) বিশাল আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো উদ্বোধন হতে যাচ্ছে ডায়াবেটিক চিকিৎসা, চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্প-২০২৬।
চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে ডায়াবেটিক চিকিৎসা, চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্প-২০২৬ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
গতকাল ২৮অক্টোবর চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র প্রেরিত এক বার্তায় এ তথ্য জানা যায়।
উক্ত ক্যাম্পে নিন্মলিখিত প্রতিষ্ঠানের মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হবে—১. চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল: সাধারণ স্বাস্থ্যসেবা।
২. চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল: ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা।
৩. চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল: চক্ষু পরীক্ষা ও চোখের চিকিৎসা সেবা।
সংশ্লিষ্ট হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল টিম এসব সেবা প্রদান করবেন।
উক্ত স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহণ করে চিকিৎসাসেবা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল সদস্য, সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এ ব্যাপারে যে কোন তথ্য জানতে প্রয়োজনে প্রেস ক্লাব সভাপতির সাথে মোবাইলে বা হোয়াটসঅ্যাপ( নং০১৭১১০১৩৪৪৪) যোগাযোগ করতেও অনুরোধ করা হলো।
উল্লেখ্য, চিকিৎসা নিতে আগ্রহীদের সদস্য/সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের নাম ও সংখ্যা অগ্রীম প্রেস ক্লাবের অফিস ইনচার্জ কাম
ম্যানেজার মো: মাসুদ দেওয়ানের নিকট মৌখিক ভাবে তালিকাভুক্ত করতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

নিজস্ব প্রতিনিধি