প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ । ১১:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

গত ১৭ বছর মাদ্রাসার উন্নয়নের নামে তাঁরা সব লুটপাট করেছে : এনামুল হক বাদল

মোজাম্মেল প্রধান হাসিব
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বদরপুর ও.এস দাখিল মাদ্রাসার এডহক কমিটির নবনির্বাচিত সভাপতির পরিচিতি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় বদরপুর ও.এস দাখিল মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে অত্র মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মাওলানা মো. মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বাদল  বলেন, মতলব দক্ষিণ উপজেলার মধ্যে সর্ববৃহৎ ইউনিয়ন হচ্ছে নারায়ণপুর ইউনিয়ন। নারায়ণপুর ইউনিয়ন এবং নারায়ণপুর পৌরসভা নিয়ে মামলা সংক্রান্ত জটিলতার কারণে এ ইউনিয়নের মানুষ নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ডসহ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এই ইউনিয়নের মানুষ। আপনারা জানেন আপনাদের এই সমস্যা সমাধানের লক্ষ্যে ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এই ইউনিয়নের জনগণের মতামত নিয়ে একটি গণশুনানি করা হয়েছে। খুব শীঘ্রই আপনাদের এই দুঃখ দুর্দশা লাগবের জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন এই ইউনিয়নটি বহাল রাখার জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে আপনাদের সব ধরনের সুযোগ-সুবিধা ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এসময় তিনি আরও বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কৃষিকার্ড, জেলে কার্ড, ফ্যামিলি কার্ড, চিকিৎসা ভাতাসহ সব ধরনের ভাতার বিষয়ে নারায়ণপুর ইউনিয়নবাসীকে অগ্রাধিকার দেয়া হবে।
বদরপুর দাখিল মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত ১৭ বছরে এ মাদ্রাসার কোনো উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে সব লুটপাট করে খেয়েছে তারা। আমি কথা দিয়ে গেলাম নারায়ণপুর ইউনিয়নে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন হলে সেটি হবে বদরপুর ও.এস দাখিল মাদ্রাসার। রাস্তার কাজও খুব স্বল্প সময়ের মধ্যে করে দেয়া হবে। মাদ্রাসার এডহক কমিটির সভাপতিকে উদ্দেশ্য করে তিনি বলেন, লেখাপড়ার মানোন্নয়নে শিক্ষকদের অতি যত্নবান হতে হবে। সঠিক সময়ে শিক্ষকদের মাদ্রাসায় আসতে হবে এবং শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে। আর এসব বিষয়ে আপনি গুরুত্বের সাথে নজর রাখতে হবে।
অনুষ্ঠানে মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মকবুল হোসাইন হেলালির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মুন্সী, মতলব পৌর যুবদলের আহ্বায়ক ও মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি মজিবুর রহমান সরকার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহিন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, সদস্য সচিব রানা প্রধান, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন বকাউল, বিএনপি নেতা মানিক মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বদরপুর ও.এস দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবুল কাশেম এবং সহকারী শিক্ষক আহসান হাবিব।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন