প্রকাশের সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২ । ৪:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।
বুধবার (২৩ মার্চ) বিকাল ৪টায় মৈশাদী ইউনিয়ন পরিষদের ডিজিটাল হলরুমে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুত টিপু।
মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মিয়ার পরিচালনায় বর্ধিত সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আরশাদ মিয়াজী।
বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মাহবুবুর রহমান পাটওয়ারী, যুগ্মসাধারণ সম্পাদক আঃ আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারি, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুত টিপু মৈশাদী ইউপি আসলে ফুলেল শুভেছা জানান ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুকমল কর রামু, প্রচার সম্পাদক আঃ সামাদ আজাদ টুনু, সহ প্রচার সম্পাদক মোঃ মনির গাজী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বোরহান গাজী, গাজী মোঃ সাইদুল ইসলাম স্বপন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ তারেক খান, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মৃর্ধা প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন