প্রকাশের সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ । ১০:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

যুবদলকে ঐক্যবদ্ধ থেকে সব অপশক্তির মোকাবিলা করতে হবে : মমিনুল হক এমপি

মোঃ মাসুদ রানা
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  শাহরাস্তিতে স্বরণীয়  বর্ণাঢ্য শোভাযাত্রা ও ঐতিহাসিক এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকাল ৩টায় শাহরাস্তি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে দোয়াভাঙ্গা গেটসংলগ্ন আল-আমিন শপিং কমপ্লেক্স চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।দুপুর থেকেই উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা ক্যাপ-গেঞ্জি পরে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দলে দলে সমাবেশস্থলে জড়ো হন। পরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদযাপন করা হয়। সমাবেশে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলী আজগর মিয়াজীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল ও সদস্যসচিব এহতেশামুল হক গনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন প্রকৌশলী  মমিনুল হক এমপি ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের এই বিশাল যুব সমাবেশ যুবসমাজের মিলনমেলায় পরিণত হয়েছে। যুবদল বিএনপির অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল থাকতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের শক্তি শুধু বড় সমাবেশে নয়, জনগণের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখ-দুর্দশায় সহযোগিতা করা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার মধ্যেও নিহিত। যুবদলকে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে। যেকোনো ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে রাজনৈতিক সচেতনতা ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আয়েত আলী ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।
মানিকুর রহমান মানিক বলেন, ইঞ্জিনিয়ার মমিনুল হকের সঙ্গে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক। তিনি কাছ থেকে দেখেছেন, কীভাবে মমিনুল হক দলের নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে দাঁড়ান এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাটের উন্নয়ন ও যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে শাহরাস্তির যুবদলের নেতাকর্মীরা ঢাকাসহ বিভিন্ন স্থানে দলীয় কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। তাদের ত্যাগ ও সাহসিকতা দলের সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করেছে। আগামী দিনেও যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের কর্মসূচি বাস্তবায়ন এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি জনগণের আস্থা অর্জনে কাজ করার আহ্বান জানান তিনি।সভাপতির বক্তব্যে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আলী আজগর মিয়াজী বলেন, উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে সফল ও প্রাণবন্ত করেছে। এ জন্য তিনি সব নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি বলেন, দলের দুঃসময়ে যারা আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাদের অবদান স্মরণীয়। আগামী দিনেও যুবদলকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে সমাবেশ সফল করতে সহযোগিতাকারী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান।
এ সময় আরও বক্তব্য দেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ  রুপন পাটওয়ারী, শাহ মোহাম্মদ আলী,মোঃ জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম মিন্টু, বিএনপি নেতা হাবিবুর রহমান পাটোয়ারী, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান বাবলু, সদস্যসচিব আলী আজগর মোল্লা, যুগ্ম আহ্বায়ক আদনান নোমান, শাহাবুদ্দিন ও সৈয়দ আহমেদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ ও সদস্যসচিব আজগর হোসেন মিয়াজী, ওলামা দলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে শাহরাস্তি উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ১২টি ওয়ার্ডের যুবদলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন