প্রকাশের সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ । ১১:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ, ঢাকঢোল আর রঙিন ব্যানারে নেতাকর্মীদের ঢল

মাঈনুল ইসলাম

চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শনিবার বিকেল সাড়ে ৪টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের চৌরাস্তা বিশ্বরোড এলাকায় উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক মারুফ খান রাসেলের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মো. মানিকুর রহমান মানিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির আহ্বায়ক আবুল খায়ের মজুমদার, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সেলিম, বিল্লাল হোসেন পাটওয়ারী, অ্যাডভোকেট ওমর ফারুক টিটু, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম, বিএনপি নেতা আবদুল মতিন স্বপন ও আলমগীর হোসেন খোকন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব মোস্তফা কামাল সুমন, যুগ্ম আহ্বায়ক শুকুর আলম, জুলহাস চৌধুরী ও সাহিদুল ইসলাম; পৌর যুবদলের সদস্যসচিব নামজুল হাসান রাজন, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান রবিন, জহির আহমেদ জহির ও রোমান গাজী।

এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি ফয়সাল হোসাইন, সাধারণ সম্পাদক মো. জুয়েল রানা তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন ও সদস্যসচিব মিঠু চৌধুরী, পৌর যুবদলের সভাপতি দ্বীন ইসলাম টগর ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রাশেদ আলম হীরা এবং সদস্যসচিব সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল ৪টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়। পরে শোভাযাত্রাটি হাজীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পশ্চিম বাজারে এসে শেষ হয়।

দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ঢাকঢোল বাজিয়ে, রঙিন ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দিতে শুরু করেন। তাদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন