প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ৬:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ৩,৯২০ পিস ইয়াবাসহ ট্রাক ও ১৩ টন রড জব্দ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ৫ টন ধারণক্ষমতার ট্রাক ও ট্রাকে থাকা ১৩ টন রড জব্দ করেছে পুলিশ। জব্দ করা ট্রাক ও রডের আনুমানিক বাজারমূল্য যথাক্রমে ৩৫ লাখ ও ১৩ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) ভোর ৫টা ১০ মিনিটের দিকে চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ওয়ারলেছ বাজার মোড়ে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলা জেলার দৌলতখান থানার চরসফি গ্রামের মৃত আব্দুল মালেক মিয়া ও জোহরা খাতুনের ছেলে মো. জামাল হোসেন (৪২) এবং একই উপজেলার দলিঘাট গ্রামের বজলুর রহমান ও মনোয়ারা বেগমের ছেলে মো. নিজাম উদ্দিন (৩০)। তাঁরা বর্তমানে চট্টগ্রামের সদরঘাট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের পৃথক এলাকায় বসবাস করেন।

চাঁদপুর জেলা পুলিশের তথ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরের সার্বিক তত্ত্বাবধানে এবং চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই (নিরস্ত্র) আবুল কালাম গাজী, এএসআই নয়ন মিয়া ও এএসআই কামরুল ইসলামসহ থানার একটি চৌকস দল অংশ নেয়।

পুলিশ জানায়, অভিযানে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট, আনুমানিক ৩৫ লাখ টাকা মূল্যের হলুদ রঙের একটি ৫ টন ধারণক্ষমতার ট্রাক এবং ট্রাকে থাকা আনুমানিক ১৩ লাখ টাকা মূল্যের ১৩ টন রড জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে চাঁদপুর জেলা পুলিশের এই সাফল্য মাদক কারবারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতারই প্রতিফলন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন