প্রকাশের সময়: সোমবার, ২ নভেম্বর, ২০২৬ । ১২:০১ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করল প্রশাসন

এস এম ইকবাল
চাঁদপুরের ফরিদগঞ্জে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুর রহমানের নেতৃত্বে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ বদরপুর এলাকার হাজীবাড়ি (মাস্টার বাড়ি)–সংলগ্ন বিলে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে ড্রেজার পরিচালনা করে জমির শ্রেণি ও ভূমির স্বাভাবিক অবস্থা পরিবর্তনের অভিযোগে ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়। পরে বিনষ্ট করা সরঞ্জামগুলো স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।
প্রশাসনের অভিযানের খবর পেয়ে ড্রেজারের মালিক মো. সোহাগ ও মনির হোসেন ঘটনাস্থল থেকে সরে যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, অবৈধভাবে ড্রেজার পরিচালনার বিষয়ে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। তবে সতর্কবার্তা উপেক্ষা করে বালু উত্তোলন অব্যাহত রাখায় প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুর রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা দণ্ডনীয় অপরাধ। ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন